Psalms 136:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিজের গোলাম ইসরাইলকে অধিকার হিসেবে দিলেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিজের দাস ইস্রায়েলকে অধিকার দিলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিজ দাস ইস্রায়েলকে অধিকার জন্য দিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিজ দাস ইস্রায়েলকে অধিকারের জন্য দিলেন; তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাদের দেশ অধিকার হিসাবে তাঁর সেবাকারী ইস্রায়েলীয়দের দিয়েছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাদের দেশ অধিকার হিসাবে তাঁর সেবাকারী বনি-ইসরাইলদের দিয়েছিলেন; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যা তিনি দিলেন তাঁর দাস ইসরায়েলকে উত্তরাধিকার রূপে, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর সেই ভূখণ্ড ইস্রায়েলকে উপহারস্বরূপ দিয়েছেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর দাস ইস্রায়েল কে অধিকারের জন্য দিলেন, তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷