Psalms 136:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি একা মহৎ মহৎ অলৌকিক কাজ করেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর প্রশংসা করো যিনি একাই মহৎ ও আশ্চর্য কাজ করেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[তাঁহার স্তব কর,] যিনি একা মহৎ মহৎ আশ্চর্য্য কর্ম্ম করেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[তাঁহার স্তব কর,] যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন; তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি একাই সব বড় বড় আশ্চর্য কাজ করেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি একাই সব বড় বড় কুদরতি দেখান তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর স্তব কর –একমাত্র তিনিই সাধন করেন পরমাশ্চর্য কার্য, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের প্রশংসা কর যিনি একাই বিস্ময়কর সব কাজ করেন! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি একা মহৎ আশ্চর্য্য কাজ করেন; তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷