Psalms 137:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যারা আমাদের বন্দী করে নিয়ে গেছে তারা আমাদের কাছে গজল শুনতে চাইত, আমাদের জুলুমকারীরা আনন্দের আওয়াজ শুনতে চাইত, বলতো, ‘আমাদের কাছে সিয়োনের একটা গজল গাও।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সেখানে আমাদের বন্দিকারীরা গান শুনতে চাইত, আমাদের অত্যাচারীরা আনন্দগানের দাবি করত; তারা বলত “সিয়োনের গান, একটি গান আমাদের শোনাও!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তথায় আমাদের বন্দিকারীরা আমাদের কাছে গীত শুনিতে চাহিত, আমাদের উপদ্রবিগণ আনন্দের রব শুনিতে চাহিত, বলিত, ‘আমাদের কাছে সিয়োনের একটা গীত গাও।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তথায় আমাদের বন্দিকারীরা আমাদের কাছে গীত শুনিতে চাহিত, আমাদের উপদ্রবিগণ আনন্দের রব শুনিতে চাহিত, বলিত, ‘আমাদের কাছে সিয়োনের একটা গীত গাও।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আমাদের বন্দী করে নিয়ে গিয়েছিল সেখানে তারা আমাদের গান গাইতে বলত; সেই অত্যাচারীরা আমাদের কাছ থেকে আনন্দের গান শুনতে চাইত; তারা বলত, “তোমরা সিয়োনের একটা গান আমাদের শোনাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আমাদের বন্দী করে নিয়ে গিয়েছিল সেখানে তারা আমাদের কাওয়ালী গাইতে বলত; সেই অত্যাচারীরা আমাদের কাছ থেকে আনন্দের কাওয়ালী শুনতে চাইত; তারা বলত, “তোমরা সিয়োনের একটা কাওয়ালী আমাদের শোনাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আমাদের বন্দী করে নিয়ে গিয়েছিল তারা আমাদের কাছে শুনতে চাইত গান। যারা পীড়ন করত, কাঁদাতো আমাদের, তারা শুনতে চাইত আনন্দের গান। বলতো: শোনাও আমাদের সিয়োনের গান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের লোকরা যারা আমাদের অধিকার করেছিল, তারা আমাদের গান গাইতে বলেছিলো| ওরা আমাদের আনন্দের গান গাইতে বলেছিলো| ওরা আমাদের সিয়োন সম্পর্কে গান গাইতে বলেছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে আমাদের বন্দিকারীরা আমাদের কাছে গান শুনতে চাইত এবং আমাদের উপদ্রবকারীরা আমাদের আওয়াজ শুনতে চাইত, বলত, “আমাদের কাছে সিয়োনের একটা গান গাও।”