Psalms 137:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার জিহ্বা তালুতে সংলগ্ন হোক, যদি আমি তোমাকে মনে না করি, যদি আমার পরমানন্দ থেকে জেরুশালেমকে বেশি মহব্বত না করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি আমি তোমাকে ভুলে যাই, আর যদি আমি জেরুশালেমকে আমার সর্বাধিক আনন্দ বলে গণ্য না করি, তবে যেন আমার জিভ মুখের তালুতে আটকে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার জিহ্বা তালুতে সংলগ্ন হউক, যদি আমি তোমাকে মনে না করি, যদি আপন পরমানন্দ হইতে যিরূশালেমকে অধিক ভাল না বাসি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার জিহ্বা তালুতে সংলগ্ন হউক, যদি আমি তোমাকে মনে না করি, যদি আপন পরমানন্দ হইতে যিরূশালেমকে অধিক ভাল না বাসি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আমি তোমাকে মনে না রাখি, যদি যিরূশালেমকে আমার সবচেয়ে বেশী আনন্দের জিনিস বলে মনে না করি, তবে আমার জিভ্‌ যেন আমার তালুতে লেগে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আমি তোমাকে মনে না রাখি, যদি জেরুজালেমকে আমার সবচেয়ে বেশী আনন্দের জিনিস বলে মনে না করি, তবে আমার জিভ্‌ যেন আমার তালুতে লেগে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তোমায় আমি না রাখি মনে, যদি সর্বাধিক আনন্দদায়ক বস্তুর চেয়েও হে জেরুশালেম তোমায় বেশী ভাল না বাসি তাহলে যেন রুদ্ধ হয়ে যায় কণ্ঠ আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম কখনও যদি আমি তোমাকে ভুলে যাই, তাহলে যেন আবার আমি গান না গাই| আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে কখনও ভুলবো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার জিভ তালুতে আটকে থাক, যদি আমি তোমার সম্বন্ধে চিন্তা না করি, যদি আমি পরম আনন্দ থেকে যিরুশালেমকে বেশী ভাল না বাসি।