Psalms 137:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, জেরুশালেমের পতনের দিন ইদোম-সন্তানেরা কি করেছিল তা স্মরণ কর; তারা বলেছিল, ‘উৎপাটন কর, ওর মূল পর্যন্ত উৎপাটন কর।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, মনে রেখো, যেদিন জেরুশালেমকে বন্দি করা হয়েছিল সেদিন ইদোমীয়রা যা করেছিল। তারা জোর গলায় বলেছিল, “উপড়ে ফেলো, সমূলে উপড়ে ফেলো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, ইদোম-সন্তানদের বিরুদ্ধে যিরূশালেমের দিন স্মরণ কর; তাহারা বলিয়াছিল, ‘উৎপাটন কর, উহার মূল পর্য্যন্ত উৎপাটন কর।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, ইদোম-সন্তানদের বিরুদ্ধে যিরূশালেমের দিন স্মরণ কর; তাহারা বলিয়াছিল, ‘উৎপাটন কর, উহার মূল পর্যন্ত উৎপাটন কর।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, যিরূশালেমের ধ্বংসের দিনে ইদোমীয়েরা যা করেছিল তা মনে করে দেখ; তারা বলেছিল, “ধ্বংস কর, একেবারে এর ভিত্তি পর্যন্ত ধ্বংস করে ফেল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, জেরুজালেমের ধ্বংসের দিনে ইদোমীয়রা যা করেছিল তা মনে করে দেখ; তারা বলেছিল, “ধ্বংস কর, একেবারে এর ভিত্তি পর্যন্ত ধ্বংস করে ফেল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, স্মরণ কর, ইদোমীদের হাতে জেরুশালেমের পতনের কথা। সেদিন ওরা বলেছিল: উপড়ে ফেল, ধ্বংস কর সমূলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রতিজ্ঞা করছি যে, জেরুশালেম সর্বদাই আমার শ্রেষ্ঠতম আনন্দ হবে| হে প্রভু, জেরুশালেমের পতনের দিন ইদোমীয়রা কি করেছিল মনে রাখবেন| তারা চিৎকার করে বলেছিল, “ভেঙ্গে ফেলো, আমূল ভেঙে ফেলো!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনে কর, সদাপ্রভুু, ইদোম-সন্তানদের বিরুদ্ধে যিরুশালেমের দিন; তারা বলেছিল, “এটা বিচ্ছিন্ন কর, আমি পুনরায় যেন গীত না গাইতে পারি।”