Psalms 137:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ব্যাবিলন-কন্যা, হে বিনাশপাত্রি, সুখী সেই, যে তোমাকে সেরকম প্রতিফল দেবে, যেরকম তুমি আমাদের প্রতি করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ব্যাবিলনের কন্যা, তুমি ধ্বংস হবে, ধন্য সেই যে তোমাকে সেরকম প্রতিফল দেবে যে রকম তুমি আমাদের প্রতি করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে বাবিল-কন্যা, হে বিনাশপাত্রি, ধন্য সেই, যে তোমাকে সেইরূপ প্রতিফল দিবে, যেরূপ তুমি আমাদের প্রতি করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে বাবিল-কন্যা, হে বিনাশপাত্রি, ধন্য সেই, যে তোমাকে সেইরূপ প্রতিফল দিবে, যেরূপ তুমি আমাদের প্রতি করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে বাবিল কন্যা, তোমাকে ধ্বংস করা হবে; তুমি যেমন আমাদের প্রতি করেছ, যে লোক তোমার প্রতি তা করবে সে ধন্য!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে ব্যাবিলন কন্যা, তোমাকে ধ্বংস করা হবে; তুমি যেমন আমাদের প্রতি করেছ, ধন্য সেই লোক যে তোমার প্রতি তা করবে!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে উপদ্রবী ব্যাবিলন যে আঘাত হেনেছ তুমি আমাদের প্রতি, তেমনি প্রতিফল যে দেবে তোমাকে ধন্য সেই জন, যে ফিরিয়ে দেবে তোমায় সেই আঘাত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিল তুমি ধ্বংস হয়ে যাবে! সেই লোকই ধন্য যে তোমার প্রাপ্য শাস্তি তোমাকে দেয়| সেই মানুষের প্রশংসা হোক্ যে লোক, তোমাকে সেই ভাবে আঘাত করে, যেমন তুমি আমাদের আঘাত করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলের মেয়ে, তাড়াতাড়ি তুমি ধ্বংস হবে, ধন্য সে হবে, যে তোমাকে সেরকম প্রতিফল দেবে, যেমন তুমি আমাদের ওপরে করেছ।