Psalms 138:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হযরত দাউদের। হে মাবুদ, আমি সর্বান্তঃকরণে তোমার প্রশংসা করবো, দেবতাদের সাক্ষাতে তোমার নাম ঘোষণা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমি আমার সমস্ত অন্তর দিয়ে তোমার প্রশংসা করব; “দেবতাদের” সাক্ষাতে আমি তোমার প্রশংসাগান করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সর্ব্বন্তঃকরণে তোমার স্তব করিব, দেবগণের সাক্ষাতে তোমার কীর্ত্তন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব, দেবগণের সাক্ষাতে তোমার কীর্তন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমার সমস্ত অন্তর দিয়ে আমি তোমার গৌরব করব; এমন কি, দেব-দেবতাদের সামনেও আমি তোমার প্রশংসা-গান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমার সমস্ত দিল দিয়ে আমি তোমার প্রশংসা করব; এমন কি, দেব-দেবীদের সামনেও আমি তোমার প্রশংসা-কাওয়ালী গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা অন্তর দিয়ে আমি করব তোমার স্তব, দেবগণের সাক্ষাতে আমি গাইব তোমার স্তুতিগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনার প্রশংসা করি| সব দেবতার সামনে আমি আপনার গান গাইবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সর্বান্তকরনে তোমাকে ধন্যবাদ দেব; দেবতাদের সামনে তোমার প্রশংসা গান করব।