Psalms 138:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমর পবিত্র বায়তুল-মোকাদ্দসের অভিমুখে সেজ্‌দা করবো, তোমার অটল মহব্বত ও তোমার বিশ্বস্ততার জন্য তোমার নামের শুকরিয়া করবো; কেননা তোমার সমস্ত বস্তুর উপরে তুমি তোমার নাম ও কালাম মহিমান্বিত করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার পবিত্র মন্দিরের উদ্দেশে আমি নত হব এবং তোমার অবিচল প্রেম ও তোমার বিশ্বস্ততার কারণে তোমার নামের প্রশংসা করব, কারণ তুমি তোমার বিধিসম্মত নিয়মাবলি উচ্চে স্থাপন করেছ; যেন তোমার খ্যাতি ছাপিয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তব পবিত্র মন্দিরের অভিমুখে প্রণিপাত করিব, তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামের স্তব করিব; কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তব পবিত্র মন্দিরের অভিমুখে প্রণিপাত করিব, তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামের স্তব করিব; কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার পবিত্র ঘরের দিকে আমি মাথা নীচু করব, আর তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততার জন্য তোমার গৌরব করব; কারণ তোমার প্রতিজ্ঞার পূর্ণতার মধ্য দিয়ে তুমি নিজেকে যেভাবে প্রকাশ করেছ তা তোমার সুনামের চেয়েও মহান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার পবিত্র ঘরের দিকে আমি সেজদা করব, আর তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততার জন্য তোমার প্রশংসা করব; কারণ তোমার ওয়াদার পূর্ণতার মধ্য দিয়ে তুমি নিজেকে যেভাবে প্রকাশ করেছ তা তোমার সুনামের চেয়েও মহান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পবিত্র মন্দিরের উদ্দেশে আমি করব প্রণিপাত অবিচল তোমার প্রেম ও সত্যনিষ্ঠার জন্য আমি তোমার নামের করব প্রশস্তি। সবার উপরে তুমি মহিমান্বিত করেছ তোমার নাম ও তোমার অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনার পবিত্র মন্দিরে আমি মাথা নত করে প্রণাম করি| আমি আপনার নাম প্রেম এবং নিষ্ঠার প্রশংসা করি| কারণ আপনার প্রতিশ্রুতি আপনার নামকে পৃথিবীর সব কিছুর ঊর্দ্ধে প্রতিষ্ঠা করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার পবিত্র মন্দিরের সামনে মাথা নত করব এবং ধন্যবাদ দেব, তুমি দেখিয়েছ যে তোমার নাম এবং আদেশ হচ্ছে সর্বোচ্চ। তুমি তোমার বাক্য মহিমান্বিত করেছ এবং তোমার নাম সবার ওপর।