Psalms 138:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মাবুদ উঁচু, তবুও অবনতের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু গর্বিতকে দূর থেকে জানেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মহিমান্বিত হলেও তিনি অবনতদের দিকে দয়ালু দৃষ্টি রাখেন; কিন্তু দাম্ভিকদের তিনি দূর থেকে বুঝতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সদাপ্রভু উচ্চ, তথাপি অবনতের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু গর্ব্বিতকে দূর হইতে জানেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সদাপ্রভু উচ্চ, তথাপি অবনতের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু গর্বিতকে দূর হইতে জানেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও সদাপ্রভু সব কিছুর উপরে আছেন তবুও তিনি নীচু অবস্থার লোকদের দিকে নজর রাখেন, কিন্তু অহংকারীদের তিনি দূর থেকেই জানেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও মাবুদ সব কিছুর উপরে আছেন তবুও তিনি নীচু অবস্থার লোকদের দিকে নজর রাখেন, কিন্তু অহংকারীদের তিনি দূর থেকেই জানেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদিও প্রভু ঊর্ধ্বে সমাসীন, তবুও তাঁর কৃপা দৃষ্টি রয়েছে অবনতের প্রতি, গর্বোদ্ধত তোমার কাছে নিজেকে পারে না লুকাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদিও ঈশ্বর মহিমান্বিত তথাপি তিনি নম্র ব্যক্তিদের সম্বন্ধে যত্ন নেন| আত্মগর্বী লোকরা কি করে তা ঈশ্বর জানেন, কিন্তু তিনি তাদের থেকে দূরে থাকেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও সদাপ্রভুু উঁচুতে, তবুও নিচুদের ওপর যত্ন নেন কিন্তু গর্বিতকে কে দূর থেকে জানেন।