Psalms 138:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমার পক্ষে সকলই সিদ্ধ করবেন; হে মাবুদ, তোমার অটল মহব্বত অনন্তকালস্থায়ী; তোমার স্বহস্তের কাজ পরিত্যাগ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমার জন্য তাঁর সব পরিকল্পনা সফল করবেন, কারণ তোমার বিশ্বস্ত প্রেম, হে সদাপ্রভু, অনন্তকালস্থায়ী। আমাকে পরিত্যাগ কোরো না, কারণ তুমি আমাকে সৃষ্টি করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমার পক্ষে সকলই সিদ্ধ করিবেন; হে সদাপ্রভু, তোমার দয়া অনন্তকালস্থায়ী; তোমার স্বহস্তের কর্ম্ম পরিত্যাগ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমার পক্ষে সকলই সিদ্ধ করিবেন; হে সদাপ্রভু, তোমার দয়া অনন্তকালস্থায়ী; তোমার স্বহস্তের কর্ম পরিত্যাগ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা পূর্ণ করবেন। হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা চিরকাল স্থায়ী; তুমি নিজের হাতে যে সব কাজ করছ তা শেষ কোরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা পূর্ণ করবেন। হে মাবুদ, তোমার অটল মহব্বত চিরকাল স্থায়ী; তুমি নিজের হাতে যে সব কাজ করছ তা শেষ কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাঁর উদ্দেশ্য সফল করবেন আমার জীবনে। হে প্রভু, শাশ্বত তোমার অপার করুণা তোমার কীর্তিকে তুমি করো না পরিত্যাগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব জিনিস আমায় দিন| প্রভু, আপনার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| প্রভু, আপনি আমাদের সৃষ্টি করেছেন| তাই আমাদের ছেড়ে যাবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু আমার শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন; তোমার বিশ্বস্ততার নিয়ম, সদাপ্রভুু, অনন্তকালস্থায়ী; তোমার হাতের কোন কিছুকে পরিত্যাগ কোরোনা।