Psalms 139:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত তুমিই আমার সকল কিছু সৃষ্টি করেছ; তুমি মাতৃগর্ভে আমাকে বুনেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তুমি আমার অন্তরের সত্তা নির্মাণ করেছ; এবং মাতৃগর্ভে তুমি আমার দেহকে বুনেছ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ তুমিই আমার মর্ম্ম রচনা করিয়াছ; তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ তুমিই আমার মর্ম রচনা করিয়াছ; তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমিই আমার অন্তর সৃষ্টি করেছ; মায়ের গর্ভে তুমিই আমার দেহের অংশগুলো একসংগে বুনেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমিই আমার অন্তর সৃষ্টি করেছ; মায়ের গর্ভে তুমিই আমার শরীরের অংশগুলো একসংগে বুনেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই রচনা করেছ আমার এই দেহ-মন, মাতৃ জঠরে গঠন করেছ আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আপনি আমার সারা দেহ সৃষ্টি করেছেন| যখন আমি মাতৃদেহে ছিলাম তখনও আপনি আমার সম্পর্কে সব জানতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার ভেতরের যা কিছু গঠন করেছ; তুমি আমার মায়ের গর্ভে আমাকে গঠন করেছিলে।