Psalms 139:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার প্রশংসা করবো, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত; তোমার সমস্ত কাজ আশ্চর্য, তা আমার প্রাণ বিলক্ষণ জানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার স্তব করি, কারণ আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত; তোমার সব কাজকর্ম বিস্ময়কর তা আমি যথার্থভাবে জানি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্য্যরূপে নির্ম্মিত; তোমার কর্ম্ম সকল আশ্চর্য্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত; তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার গৌরব করি, কারণ আমি ভীষণ আশ্চর্যভাবে গড়া; আশ্চর্য তোমার সব কাজ, আমি তা ভাল করেই জানি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার প্রশংসা করি, কারণ আমি ভীষণ আশ্চর্যভাবে গড়া; আশ্চর্য তোমার সব কাজ, আমি তা ভাল করেই জানি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমার স্তব গান করি তুমি ভয়াল সুন্দর, অপরূপ তুমি। পরমাশ্চর্য তোমার কীর্তিকলাপ, তুমি জান আমার অণু-পরমাণু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি আপনার প্রশংসা করি! আপনি অত্যন্ত বিস্ময়-বিহ্বলভাবে ও চমৎ‌‌কার ভাবে আমাকে সৃষ্টি করেছেন| আমি খুব ভালোভাবে জানি যে আপনি যা কিছু করেছেন সবই চমৎ‌‌কার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে ধন্যবাদ দেবো, কারণ তোমার কাজ অসাধারন এবং বিস্ময়কর। তুমি আমার জীবন ভালোভাবে জানো।