Psalms 139:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার দেহ তোমার কাছ থেকে লুকিয়ে ছিল না, যখন আমি গোপনে নির্মিত হচ্ছিলাম, দুনিয়ার অধঃস্থানে শিল্পীত হচ্ছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পরিকাঠামো তোমার কাছে লুকানো ছিল না, যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম, যখন পৃথিবীর অধঃস্থানে আমাকে একসাথে বোনা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, যখন আমি গোপনে নির্ম্মিত হইতেছিলাম, পৃথিবীর অধঃস্থানে শিল্পিত হইতেছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম, পৃথিবীর অধঃস্থানে শিল্পিত হইতেছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন আমাকে গোপন স্থানে গড়ে তোলা হচ্ছিল, মায়ের গর্ভে যখন আমার দেহ নিপুণ ভাবে গেঁথে তোলা হচ্ছিল, তখন আমার গড়ন তোমার কাছে লুকানো ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন আমাকে গোপন স্থানে গড়ে তোলা হচ্ছিল, মায়ের গর্ভে যখন আমার শরীর নিপুণ ভাবে গেঁথে তোলা হচ্ছিল, তখন আমার গড়ন তোমার কাছে লুকানো ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমি সংগোপনে গঠিত হচ্ছিলাম, মাতার গর্ভে নির্মিত হচ্ছিলাম সুকৌশলে, তখনও আমার গঠন তোমার ছিল না অগোচর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন| মায়ের দেহে লুকিয়ে যখন আমার শরীর বড় হচ্ছিলো তখন আপনি আমার অস্থি মজ্জাকে পর্যন্ত লক্ষ্য করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার দেহ তোমার থেকে লুকানো ছিল না, যখন আমাকে গোপনে তৈরী করা হয়েছিল, তখন আমাকে জটিলভাবে তৈরী করা হয়েছিল পৃথিবীর গভীরে।