Psalms 139:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার চোখ আমাকে পিণ্ডাকার দেখেছে, তোমার কিতাবে সমস্তই লেখা ছিল, যা দিন দিন গঠিত হচ্ছিল, যখন সেই সবের একটিও ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার চোখ আমার অগঠিত দেহটি দেখেছিল; আমার জীবনের নির্ধারিত দিনগুলি তোমার বইতে লেখা ছিল জীবনে একদিন অতিবাহিত হওয়ার আগেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সে সকলের একটীও ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সেই সকলের একটিও ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার চোখ আমার গড়ে-না-ওঠা দেহ দেখেছে। আমার জন্য ঠিক করে রাখা দিনগুলো যখন আরম্ভ হয় নি, তখন তোমার বইয়ে সেগুলোর বিষয় সবই লেখা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার চোখ আমার গড়ে-না-ওঠা শরীর দেখেছে। আমার জন্য ঠিক করে রাখা দিনগুলো যখন শুরু হয় নি, তখন তোমার বইয়ে সেগুলোর বিষয় সবই লেখা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি দেখেছ আমার অগঠিত ভ্রূণরূপ, আমার জীবনের নিরূপিত দিনগুলি যখন হয়নি শুরু তখন আমায় আয়ুর প্রতিদিনের বিবরণ লেখা ছিল তোমার পুস্তকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বাড়তে দেখেছিলেন| আপনার গ্রন্থে আপনি সে সম্বন্ধে লিখে রেখেছেন| প্রত্যেকদিন আপনি আমার ওপর লক্ষ্য রেখেছেন| তার মধ্যে একটাও হারিয়ে যায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমাকে দেখেছিলে গর্ভের ভেতরে; সারাদিন আমার জন্য বৃতের বিষয় বইতে সব লেখা ছিল এমনকি প্রথম ঘটনা ঘটার আগে।