Psalms 139:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমিই আমার উপবেশন ও আমার উত্থান জান, তুমি দূর থেকে আমার সঙ্কল্প বুঝতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি জানো আমি কখন বসি আর কখন উঠি; দূর থেকেও তুমি আমার মনের ভাবনা বুঝতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমিই আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সঙ্কল্প বুঝিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমিই আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সঙ্কল্প বুঝিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যা কিছু করি তার সবই তো তুমি জান; তুমি দূর থেকেই আমার মনের চিন্তা বুঝতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যা কিছু করি তার সবই তো তুমি জান; তুমি দূর থেকেই আমার মনের চিন্তা বুঝতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কখন আমি বসি, কখনই বা উঠি, সবই জান তুমি, দূর থেকেই তুমি বুঝতে পার আমার সঙ্কল্প।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কখন বসি এবং উঠি আপনি তাও জানেন| বহু দূর থেকেই আপনি আমার চিন্তা-ভাবনা জানতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি জান যখন আমি বসি এবং যখন আমি উঠি, তুমি আমার চিন্তা ভাবনা দূর থেকে বোঝ।