Psalms 139:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করে থাক, আমার সমস্ত পথ ভালভাবে জান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি জানো আমি কোথায় যাই আর আমি কোথায় শয়ন করি; আমার চলার সব পথ তোমার পরিচিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছ, আমার সমস্ত পথ ভালরূপে জান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছ, আমার সমস্ত পথ ভালরূপে জান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমার কাজকর্ম ও বিশ্রামের বিষয় খুব ভাল করে খোঁজ নিয়ে থাক; তুমি আমার জীবন-পথ ভাল করেই জান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমার কাজকর্ম ও বিশ্রামের বিষয় খুব ভাল করে খোঁজ নিয়ে থাক; তুমি আমার জীবন্তপথ ভাল করেই জান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার চলার পথ ও বিশ্রামের স্থান তুমি অনুসন্ধান করে থাক, তুমি লক্ষ্য কর আমার সকল গতিবিধি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি কোথায় যাই এবং আমি কোথায় শুই তাও আপনি জানেন| আমি যা করি তার সবই আপনি জানেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার পথ লক্ষ্য করেছ এবং কখন আমি শুই; তুমি আমার সব পথ ভাল করে জান।