Psalms 139:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন আমার জিহ্বাতে একটি কথাও নেই, হে মাবুদ, তুমি তার সবকিছুই জান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার জিভে কোনও কথা উচ্চারিত হবার আগেই তুমি, হে সদাপ্রভু, তা সম্পূর্ণভাবে জানো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন আমার জিহ্বাতে একটী কথাও নাই, দেখ, সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন আমার জিহ্বাতে একটি কথাও নাই, দেখ, সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, কোন কথা আমার মুখে আনার আগেই তুমি তার সবই জান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, কোন কথা আমার মুখে আনার আগেই তুমি তার সবই জান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার জিহ্বা কোন কথা উচ্চারণ করার আগেই হে প্রভু পরমেশ্বর সবই জান তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি কিছু বলার আগেই আপনি বুঝে যান আমি কি বলতে চাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার একটা কথা নেই যা আমি বলি তা তুমি সম্পূর্ণ জান না, সদাপ্রভুু।