Psalms 139:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার রূহ্ থেকে কোথায় যাব? তোমার সাক্ষাৎ থেকে কোথায় পালাব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার আত্মাকে এড়িয়ে কোথায় যাব? আমি তোমার সামনে থেকে কোথায় পালাব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার পবিত্র আত্মার কাছ থেকে আমি কোথায় যেতে পারি? তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার পাক-রূহের কাছ থেকে আমি কোথায় যেতে পারি? তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন কোথায় আমি যাব যেখানে তুমি নেই? তোমার সম্মুখ থেকে কোথায় পালাব আমি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেখানে যেখানে আমি যাই সর্বত্রই আপনার আত্মা বিরাজ করে| হে প্রভু, আমি আপনার কাছ থেকে পালাতে পারি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার আত্মা থেকে পালিয়ে কোথায় যেতে পারি? তোমার সামনে থেকে কোথায় পালাবো?