Psalms 139:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি বেহেশতে গিয়ে উঠি, সেখানে তুমি; যদি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি আমি আকাশমণ্ডলে উঠে যাই, সেখানে তুমি আছ; যদি আমি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি রয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি; যদি পাতালে শয্যা পাতি, দেখ, সেখানে তুমি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি; যদি পাতালে শয্যা পাতি, দেখ, সেখানেও তুমি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আকাশে গিয়ে উঠি, সেখানে তুমি; যদি পাতালে আমার বিছানা পাতি, সেখানেও তুমি;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আসমানে গিয়ে উঠি, সেখানে তুমি; যদি কবরে আমার বিছানা পাতি, সেখানেও তুমি;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি স্বর্গে আরোহণ করি, সেখানে তুমি, যদি পাতালে শয্যা পাতি, সেখানেও তুমি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, যদি আমি স্বর্গলোকে যাই, আপনি সেখানে রয়েছেন| যদি আমি পাতালে যাই, আপনি সেখানেও রয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি স্বর্গে গিয়ে উঠি, সেখানে তুমি; যদি পাতালে বিছানা পাতি, দেখ, সেখানে তুমি।