Psalms 14:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের। মূঢ় মনে মনে বলেছে, “আল্লাহ্ নেই”। তারা নষ্ট, তারা ঘৃণার কাজ করেছে; সৎকর্ম করে এমন কেউই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মূর্খ নিজের হৃদয়ে বলে, “ঈশ্বর নেই।” তারা দুর্নীতিগ্রস্ত, তাদের কাজ ভ্রষ্ট; সৎকর্ম করে এমন কেউই নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মূঢ় মনে মনে বলিয়াছে, ‘ঈশ্বর নাই’। তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ কর্ম্ম করিয়াছে; সৎকর্ম্ম করে এমন কেহই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মূঢ় মনে মনে বলিয়াছে, ‘ঈশ্বর নাই’। তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ কর্ম করিয়াছে; সৎকর্ম করে এমন কেহই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের মন অসাড় তারা ভাবে ঈশ্বর বলে কেউ নেই। তাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের কাজ জঘন্য; ভাল কাজ করে এমন কেউ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের মন অসাড় তারা ভাবে আল্লাহ্ বলে কেউ নেই। তাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের কাজ জঘন্য; ভাল কাজ করে এমন কেউ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্বোধ মনে মনে বলে: ঈশ্বর নাই। ওরা ভ্রষ্ট, দুরাচার, সৎকর্ম করে না কেউ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে, “ঈশ্বর নেই|” এইসব লোকরা ভয়ঙ্কর ও দুষ্ট কাজকর্ম করে| তাদের মধ্যে একজনও নেই যে ভালো কাজ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন বোকা তার হৃদয়ে বলে, ঈশ্বর নেই। তারা অসৎ এবং জঘন্য পাপ কাজ করেছে; এমন কেউ নেই যে ভাল কাজ করে।