Psalms 14:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বেহেশত থেকে মানবজাতির প্রতি নিরীক্ষণ করলেন; দেখতে চাইলেন, বুদ্ধিপূর্বক কেউ চলে কি না, আল্লাহ্র খোঁজ করে এমন কেউ আছে কি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু স্বর্গ থেকে মানবজাতির দিকে চেয়ে দেখেন, তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য-সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন; দেখিতে চাহিলেন, বুদ্ধিপূর্ব্বক কেহ চলে কি না, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য-সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন; দেখিতে চাহিলেন, বুদ্ধিপূর্বক কেহ চলে কি না, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু স্বর্গ থেকে নীচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন, দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা, দেখতে চাইলেন কেউ ঈশ্বরের ইচ্ছামত কাজ করে কিনা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বেহেশত থেকে নীচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন, দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা, দেখতে চাইলেন কেউ আল্লাহ্র ইচ্ছামত কাজ করে কিনা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্গ থেকে প্রভু পরমেশ্বর দেখেন মানব সন্তানদের লক্ষ্য করেন তিনি সুবুদ্ধিসম্পন্ন মানুষ কেউ আছে কিনা! আছে কি না কোন ঈশ্বরসন্ধানী!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওদের মধ্যে ঈশ্বরের সাহায্য কামনা করে এমন দেখবার জন্য প্রভু স্বর্গ থেকে লোকদের প্রতি লক্ষ্য রেখেছিলেন| (জ্ঞানী লোকরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয়|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু স্বর্গ থেকে মানবসন্তানদের প্রতি দেখেন যে কেউ বুদ্ধির সাথে চলে কিনা, কেউ ঈশ্বরকে খোঁজে কিনা।