Psalms 14:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সকলে বিপথে গেছে, সকলেই একসঙ্গে খারাপ হয়ে গেছে; সৎকর্ম করে এমন কেউই নেই, এক জনও নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকলেই বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে; সৎকর্ম করে এমন কেউই নেই, একজনও নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে; সৎকর্ম্ম করে, এমন কেহই নাই, এক জনও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে; সৎকর্ম করে, এমন কেহই নাই, একজনও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দেখলেন, সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসংগে খারাপ হয়ে গেছে; ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দেখলেন, সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসংগে খারাপ হয়ে গেছে; ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সদাচারী কেউ নেই, একজনও নেই, সকলেই গিয়েছে বিপথে, সকলেই হয়েছে বিকারগ্রস্ত। প্রভু বলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রত্যেকটি লোকই ঈশ্বরের থেকে বিমুখ হয়ে গেছে| সব লোকই, মন্দ লোকে পরিণত হয়েছে| এমনকি একটা লোকও ভালো কাজ করে নি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সবাই বিপথে গিয়েছে, সবাই কলুষিত হয়েছে; এমন কেউ নেই যে ভাল কাজ করে, কেউ নেই, একজনও নেই।