Psalms 14:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের কি কোন জ্ঞান নেই, যে সমস্ত দুর্বৃত্তরা খাদ্য গ্রাস করার মত আমার লোকদেরকে গ্রাস করে, মাবুদকে ডাকে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব অনিষ্টকারীর কি কিছুই জ্ঞান নেই? তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে; সদাপ্রভুর কাছে তারা কখনও সাহায্য প্রার্থনা করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধর্ম্মাচারী সকলের কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে, সদাপ্রভুকে ডাকে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধর্মাচারী সকলের কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে, সদাপ্রভুকে ডাকে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা মন্দ কাজ করে বেড়ায় তারা কি এতই অবুঝ? লোকে যেমন করে খাবার খায় তেমনি করেই তারা আমার লোকদের খেয়ে ফেলে; তারা সদাপ্রভুকে ডাকে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা খারাপ কাজ করে বেড়ায় তারা কি এতই অবুঝ? লোকে যেমন করে খাবার খায় তেমনি করেই তারা আমার লোকদের খেয়ে ফেলে; তারা মাবুদকে ডাকে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুরাচারীদের কি কোন জ্ঞানই নেই? গ্রাস করে তারা আমারই প্রজাদের, তারা প্রভু পরমেশ্বরকে ডাকে না কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা আমার লোকদের বিনষ্ট করেছে| ওই সব মন্দ লোকরা ঈশ্বরকে চেনে না| মন্দ লোকদের জন্য গলাধঃকরণ করার মত প্রচুর খাদ্য রয়েছে| এমনকি তারা প্রভুর উপাসনা পর্যন্ত করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা অপরাধ করে, তারা কি কিছু জানে না? যেমনভাবে তারা খাবার খায়, ঠিক তেমন তারা আমার লোকদের গ্রাস করে, কিন্তু তারা সদাপ্রভুুকে ডাকেনা?