Psalms 14:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা দরিদ্রের পরিকল্পনাকে লজ্জিত করছো; কেননা মাবুদ তার আশ্রয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা অনিষ্টকারীরা অসহায়দের প্রচেষ্টা ব্যর্থ করো, কিন্তু সদাপ্রভু তাদের আশ্রয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ; কেননা সদাপ্রভু তাহার আশ্রয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ; কেননা সদাপ্রভু তাহার আশ্রয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা মন্দ কাজ করছ, তোমরা দুঃখীদের কাজ নষ্ট করে তাদের লজ্জায় ফেলছ, কিন্তু সদাপ্রভুই তাদের আশ্রয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা খারাপ কাজ করছ, তোমরা দুঃখীদের কাজ নষ্ট করে তাদের লজ্জায় ফেলছ, কিন্তু মাবুদই তাদের আশ্রয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিপীড়িত অসহায়ের সর্ব প্রচেষ্টা ব্যর্থ করে দিতে চাইলেও জেনো, প্রভু পরমেশ্বর তার পরম আশ্রয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঈশ্বর তাঁর সৎ‌ লোকদের সঙ্গে থাকেন| সুতরাং মন্দ লোকদের ভয়ের অনেক কারণ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি দরিদ্র ব্যক্তিকে লজ্জিত করেছ, যদিও সদাপ্রভুু তাঁর আশ্রয়।