Psalms 140:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক, তারা নিক্ষিপ্ত হোক অগ্নিতে, নিক্ষিপ্ত হোক গভীর খাতে, যতে আর না ওঠে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্বলন্ত কয়লা তাদের উপর পড়ুক; আগুনে নিক্ষিপ্ত হোক তারা, নিক্ষিপ্ত হোক কর্দমাক্ত গর্তে, যেন আর উঠতে না পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক, তাহারা নিক্ষিপ্ত হউক অগ্নিতে, নিক্ষিপ্ত হউক গভীর খাতে, আর না উঠুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক, তাহারা নিক্ষিপ্ত হউক অগ্নিতে, নিক্ষিপ্ত হউক গভীর খাতে, আর না উঠুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের উপর জ্বলন্ত কয়লা পড়ুক; আগুনের মধ্যে, গভীর গর্তের মধ্যে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হোক; যেন তারা আর কখনও উঠে আসতে না পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের উপর জ্বলন্ত কয়লা পড়ুক; আগুনের মধ্যে, গভীর গর্তের মধ্যে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হোক; যেন তারা আর কখনও উঠে আসতে না পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদের উপর বর্ষিত হোক জ্বলন্ত অঙ্গাররাশি, ওরা নিক্ষিপ্ত হোক গহ্বরে, আর যেন উঠতে না পারে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওদের মাথায় জ্বলন্ত কয়লা ঢেলে দিন| আমার শত্রুদের আগুনে ফেলে দিন| ওদের কবরের মধ্যে নিক্ষেপ করুন যাতে ওরা আর ওখান থেকে উঠতে না পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের ওপরে জ্বলন্ত কয়লা পড়ুক, তাদের আগুনে, গভীর খাতে ছুঁড়ে দাও, কখনো যেন উঠতে না পারে।