Psalms 140:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিকেরা অবশ্য তোমার নামের শুকরিয়া করবে; সরল লোকেরা তোমার সাক্ষাতে বাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিকেরা নিশ্চয়ই তোমার নামের প্রশংসা করবে, এবং ন্যায়পরায়ণেরা তোমার সান্নিধ্যে বসবাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিকেরা অবশ্য তোমার নামের স্তব করিবে; সরলগণ তোমার সাক্ষাতে বাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিকেরা অবশ্য তোমার নামের স্তব করিবে; সরলগণ তোমার সাক্ষাতে বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৎ লোকেরা অবশ্যই তোমার গৌরব করবে, আর যারা অন্তরে খাঁটি তারা তোমার সামনে বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৎ লোকেরা অবশ্যই তোমার প্রশংসা করবে, আর যারা অন্তরে খাঁটি তারা তোমার সামনে বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধার্মিকেরা অবশ্যই তোমার নামের করবে গুণগান নিঃসংশয়ে, ন্যায়নিষ্ঠেরা বাস করবে তোমারই সান্নিধ্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, সৎ ও ভাল লোকরা আপনার নামের প্রশংসা করবে| সৎ লোকরা আপনার উপাসনা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবশ্যই ধার্মিক লোকেরা তোমার নামে ধন্যবাদ দেবে; সরল লোকেরা তোমার সামনে বাস করবে।