Psalms 140:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, দুষ্টের হাত থেকে আমাকে পাহারা দাও, দুর্জন থেকে আমাকে রক্ষা কর; তারা আমার পা ফাঁদে ফেলবার সঙ্কল্প করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে সুরক্ষিত রাখো; দুরাচারীদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো, কারণ তারা আমার পতনের জন্য ষড়যন্ত্র করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, দুষ্টের হস্ত হইতে আমাকে নিস্তার কর, দুর্জ্জন হইতে আমাকে রক্ষা কর; তাহারা আমার চরণ ঠেলিয়া দিবার সঙ্কল্প করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, দুষ্টের হস্ত হইতে আমাকে নিস্তার কর, দুর্জন হইতে আমাকে রক্ষা কর; তাহারা আমার চরণ ঠেলিয়া দিবার সঙ্কল্প করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে রক্ষা কর। অত্যাচারী লোকদের হাত থেকে আমাকে রক্ষা কর; আমার পা যেন পিছ্লে যায় সেজন্য তারা ফন্দি এঁটেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, দুষ্টদের হাত থেকে আমাকে রক্ষা কর। জুলুমবাজ লোকদের হাত থেকে আমাকে রক্ষা কর; আমার পা যেন পিছ্লে যায় সেজন্য তারা ফন্দি এঁটেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু, দুষ্টদের কবল থেকে আমাকে রক্ষা কর, হিংস্র লোকদের হাত থেকে নিস্তার কর আমায়, ওরা আমাকে পদস্খলিত করার চক্রান্ত করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, দুষ্ট লোকদের থেকে আমায় রক্ষা করুন| নৃশংস লোকদের থেকে আমায় রক্ষা করুন; ওই লোকরা আমায় ফাঁদে ফেলবার জন্য আমায় তাড়া করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, দুষ্টের হাত থেকে আমাকে দূরে রাখ, হিংস্র মানুষ থেকে আমাকে বাঁচিয়ে রাখ যারা আমাকে ধাক্কা দেবার পরিকল্পনা করেছে।