Psalms 140:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, দুষ্টের বাসনা পূর্ণ করো না; তার সঙ্কল্প সিদ্ধ করো না, পাছে তারা গর্বিত হয়। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, দুষ্টদের মনোবাসনা পূর্ণ হতে দিয়ো না; তাদের সংকল্প সফল হতে দিয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, দুষ্টের বাঞ্ছা পূর্ণ করিও না; তাহার সঙ্কল্প সিদ্ধ করিও না, পাছে তাহারা গর্ব্বিত হয়। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, দুষ্টের বাঞ্ছা পূর্ণ করিও না; তাহার সঙ্কল্প সিদ্ধ করিও না, পাছে তাহারা গর্বিত হয়। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, দুষ্টদের মনের ইচ্ছা তুমি পূর্ণ হতে দিয়ো না; তাদের ষড়যন্ত্র সফল হতে দিয়ো না, যেন তারা অহংকারী হয়ে না ওঠে। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, দুষ্টদের মনের ইচ্ছা তুমি পূর্ণ হতে দিয়ো না; তাদের ষড়যন্ত্র সফল হতে দিয়ো না, যেন তারা অহংকারী হয়ে না ওঠে। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু, পূর্ণ হতে দিও না তুমি দুষ্টের অভিলাষ, সফল হতে দিও না তার চক্রান্ত। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, ঐ লোকরা দুষ্ট| ওরা যা চায় তা ওদের পেতে দেবেন না| ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না; নতুবা ওরা শক্তিশালী হয়ে উঠতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, দুষ্টের ইচ্ছা পূর্ণ কোরো না; তাদের চক্রান্ত সফল হতে দিও না।