Psalms 141:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্ট লোকেরা নিজেদেরই জালে নিজেরাই ধরা পড়ুক; সেই অবসরে আমি উত্তীর্ণ হব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টরা নিজেদের জালেই জড়িয়ে পড়ুক, কিন্তু আমাকে নিরাপদে পার হতে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টগণ আপনাদেরই জালে পতিত হউক; সেই অবসরে আমি উত্তীর্ণ হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টগণ আপনাদেরই জালে পতিত হউক; সেই অবসরে আমি উত্তীর্ণ হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্টেরা তাদের নিজেদের জালে নিজেরাই ধরা পড়ুক, আর আমি সেই সময় নিরাপদেই তা পার হয়ে যাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্টেরা তাদের নিজেদের জালে নিজেরাই ধরা পড়ুক, আর আমি সেই সময় নিরাপদেই তা পার হয়ে যাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্টেরা নিজেদেরই পাতা ফাঁদে পড়ুক, আমি যেন উত্তীর্ণ হয়ে যাই সেই অবসরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট লোকরা নিজেরাই যেন নিজেদের ফাঁদে পড়ে| এবং আমি যেন অনাহত ভাবে চলে যেতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টরা নিজেদের জালে নিজেরা পড়ুক সেই দিন আমি পালাবো।