Psalms 141:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন মন্দ বিষয়ে আমার চিত্তকে প্রবৃত্ত হতে দিও না, আমি যেন অধর্মাচারী লোকদের সঙ্গে দুষ্কর্মে ব্যাপৃত না হই, এবং ওদের সুস্বাদু খাদ্য ভোজন না করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার হৃদয় যেন মন্দের দিকে আকর্ষিত না হয়, বা অপরাধে অংশ না নেয়। যারা অন্যায় করে তাদের সুস্বাদু খাবারে আমি যেন ভাগ না নিই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন মন্দ বিষয়ে আমার চিত্তকে প্রবৃত্ত হইতে দিও না, আমি যেন অধর্ম্মাচারী লোকদের সহিত দুষ্ক্রিয়ায় ব্যাপৃত না হই, এবং উহাদের সুস্বাদু ভক্ষ্য ভোজন না করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন মন্দ বিষয়ে আমার চিত্তকে প্রবৃত্ত হইতে দিও না, আমি যেন অধর্মাচারী লোকদের সহিত দুষ্ক্রিয়ায় ব্যাপৃত না হই, এবং উহাদের সুস্বাদু ভক্ষ্য ভোজন না করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার মনকে কোন মন্দ জিনিসের দিকে ঝুঁকতে দিয়ো না, যাতে অন্যায়কারীদের সংগে মন্দ কাজে আমি অংশ না নিই; তাদের ভাল ভাল খাবার যেন আমি না খাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মনকে কোন খারাপ জিনিসের দিকে ঝুঁকতে দিয়ো না, যাতে অন্যায়কারীদের সংগে খারাপ কাজে আমি অংশ না নিই; তাদের ভাল ভাল খাবার যেন আমি না খাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন মন্দ বিষয়ে আমার চিত্তকে প্রবৃত্ত হতে দিও না, অধর্মাচারীদের সঙ্গে দুষ্কর্মে আমি লিপ্ত না হই যেন, যেন অংশ না নিই ওদের ভোজের উৎসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ কাজ করার আকাঙ্খা আমার মধ্যে থাকতে দেবেন না| মন্দ লোকরা যা করে আনন্দ পায় আমাকে তার সামিল হতে দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার মনে কোন খারাপ বিষয় আসতে দিও না বা আমি যেন পাপ কাজের সঙ্গে যুক্ত লোকদের সঙ্গে যুক্ত না হই যারা খারাপ ব্যবহার করে এবং ওদের কোনো সুস্বাদু খাবার না খাই।