Psalms 141:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিক লোক আমাকে প্রহার করুক, বিশ্বস্ত লোক আমাকে সংশোধন করুক, দুষ্টদের তেল আমাকে অভিষেক না করুক, কেননা সব সময় আমার মুনাজাত তাদের নাফরমানী কাজের বিরুদ্ধতা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিক ব্যক্তি আমাকে আঘাত করুক—তা আমার জন্য কৃপা; সে আমাকে তিরস্কার করুক—তা আমার মাথার তেল। আমার মাথা তা অগ্রাহ্য করবে না, কারণ অনিষ্টকারীদের দুষ্কর্মের বিরুদ্ধে আমি নিত্য প্রার্থনা জানাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিক লোক আমাকে প্রহার করুক, সেটী দয়া; সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল; আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক, উহাদের দুষ্টতাসমূহের মধ্যেও আমি প্রার্থনা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটি দয়া; সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল; আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক, উহাদের দুষ্টতাসমূহের মধ্যেও আমি প্রার্থনা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন ঈশ্বরভক্ত লোক আমাকে আঘাত করুন, সেটা হবে বিশ্বস্ততা। তিনি আমাকে বকুনি দিন, সেটা হবে আমার মাথায় তেল দেওয়ার মত; আমার মাথা তা অগ্রাহ্য না করুক। কিন্তু আমার প্রার্থনা সব সময় অন্যায়কারীদের কাজের বিরুদ্ধে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন আল্লাহ্ভক্ত লোক আমাকে আঘাত করুন, সেটা হবে বিশ্বস্ততা। তিনি আমাকে বকুনি দিন, সেটা হবে আমার মাথায় তেল দেওয়ার মত; আমার মাথা তা অগ্রাহ্য না করুক। কিন্তু আমার মুনাজাত সব সময় অন্যায়কারীদের কাজের বিরুদ্ধে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সজ্জন আমায় প্রহার করুক, করুক ভর্ৎসনা, সে হবে পরম সৌভাগ্য আমার, কিন্তু দুর্জনের তৈলে আমার মস্তক যেন না হয় অভিষিক্ত, তাদের দুষ্কর্মের বিরুদ্ধেই আমার নিরন্তর প্রার্থনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন সৎ লোক আমার ভুল সংশোধন করিয়ে দিতে পারে| সেটা তারই দয়া| আপনার অনুগামীরা আমার সমালোচনা করতে পারে| সেটা ওদের পক্ষে ভালো কাজ হবে; তাও আমি মেনে নেবো| কিন্তু মন্দ লোকরা যে সব মন্দ কাজ করে তার বিরুদ্ধে আমি সর্বদাই প্রার্থনা করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্মিক লোক আমাকে আঘাত করুক, এটা আমার কাছে দয়া হবে সে আমাকে উপযুক্ত করুক, এটা আমার মাথার তেল হবে; আমার মাথা তা নিতে অস্বীকার না করুক, কিন্তু আমার প্রার্থনা সব দিন দুষ্টদের কাজের বিরুদ্ধে।