Psalms 141:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওদের শাসনকর্তাদের শৈলের পাশে ফেলে দেওয়া হোক, আর ওরা তখন শুনুক, আমার কথা কত মধুর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তাদের শাসকদের উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করা হবে, দুষ্টরা আমার কথা শুনবে আর তা সঠিক বলে উপলব্ধি করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহাদের বিচারকর্ত্তারা শৈলপার্শ্বে নিক্ষিপ্ত হইল; লোকেরা আমার বাক্য শুনিবে, কেননা তাহা মধুর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহাদের বিচারকর্তারা শৈলপার্শ্বে নিক্ষিপ্ত হইল; লোকেরা আমার বাক্য শুনিবে, কেননা তাহা মধুর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের শাসনকর্তাদের খাড়া পাহাড়ের উপর থেকে নীচে ফেলে দেওয়া হবে; তখন তারা আমার কথায় কান দেবে, কারণ তা মধুর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের শাসনকর্তাদের খাড়া পাহাড়ের উপর থেকে নীচে ফেলে দেওয়া হবে; তখন তারা আমার কথায় কান দেবে, কারণ তা মধুর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা যখন সমর্পিত হবে দণ্ডদাতা বিচারকের হাতে তখন তারা জানবে প্রভু পরমেশ্বরের কথার সত্যতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওদের শাসকদের শাস্তি পেতে দিন| তখন লোকে জানতে পারবে আমি সত্য বলেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের বিচারকর্তাদের ওপর থেকে খাড়া বাঁধের ওপর ছুঁড়ে ফেলা হল; লোকেরা আমার মধুর বাক্য শুনবে।