Psalms 141:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক, হে সার্বভৌম মাবুদ, আমার চোখ তোমার দিকে নিবদ্ধ; আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি, আমার প্রাণ বিনষ্ট করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু হে সার্বভৌম সদাপ্রভু, দেখো আমার দৃষ্টি সাহায্যের জন্য তোমার প্রতি স্থির রয়েছে; আমি তোমাতে শরণ নিয়েছি, আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক, হে প্রভু সদাপ্রভু, আমার চক্ষু তোমার দিকে আছে; আমি তোমারই শরণাগত, আমার প্রাণ ঢালিয়া ফেলিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক, হে প্রভু সদাপ্রভু, আমার চক্ষু তোমার দিকে আছে; আমি তোমারই শরণাগত, আমার প্রাণ ঢালিয়া ফেলিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হে প্রভু সদাপ্রভু, আমার চোখ তোমার দিকে রয়েছে; আমি তোমার মধ্যেই আশ্রয় নিয়েছি, আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হে আল্লাহ্ মালিক, আমার চোখ তোমার দিকে রয়েছে; আমি তোমার মধ্যেই আশ্রয় নিয়েছি, আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তোমার দিকেই নিবদ্ধ আমার দৃষ্টি, তোমারই শরণাগত আমি, আমার জীবন করো না বিপন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার প্রভু, আমি সাহায্যের জন্য আপনার দিকে চেয়ে থাকি| আমি আপনাকে বিশ্বাস করি| আমাকে মরে যেতে দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিশ্চয়ই, আমার চোখ তোমার ওপরে আছে, সদাপ্রভুু প্রভু, আমি তোমারই শরনাগত, আমার আত্মা অসহায় অবস্থায় ত্যাগ করো না।