Psalms 142:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের মস্কীল, গুহার মধ্যে তাঁর অবস্থিতিকালীন; একটি মুনাজাত। আমি চিৎকার করে মাবুদের কাছে কান্নাকাটি করি, আমি চিৎকার করে মাবুদের কাছে ফরিয়াদ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি জোর গলায় সদাপ্রভুর কাছে বিনতি করি; সদাপ্রভুর দয়ার জন্য আমি অনুনয় করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি নিজ রবে সদাপ্রভুর কাছে ক্রন্দন করি, নিজ রবে সদাপ্রভুর কাছে বিনতি করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি নিজ রবে সদাপ্রভুর কাছে ক্রন্দন করি, নিজ রবে সদাপ্রভুর কাছে বিনতি করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি চিৎকার করে সদাপ্রভুর কাছে কাঁদছি; আমি জোরে জোরে সদাপ্রভুর কাছে মিনতি করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি চিৎকার করে মাবুদের কাছে ফরিয়াদ জানাচ্ছি; আমি জোরে জোরে মাবুদের কাছে মিনতি করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি উচ্চস্বরে আর্তকণ্ঠে প্রভু পরমেশ্বরের কাছে সাহায্য ভিক্ষা করি, তাঁর কাছে জানাই কাতর মিনতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সাহায্যের জন্য প্রভুকে ডাকবো| আমি প্রভুর কাছে প্রার্থনা করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি নিজের স্বরে সদাপ্রভুুর কাছে কাঁদি, নিজের স্বরে সদাপ্রভুুর কাছে বিনতি করি।