Psalms 142:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাঁর কাছে আমার দুঃখের কথা ভেঙ্গে বলি, তাঁকে আমার সঙ্কটের কথা জানাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাঁর কাছে আমার অভিযোগের কথা প্রকট করি; তোমার সামনে আমার সংকটের কথা বলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাঁহার কাছে আমার খেদের কথা ভাঙ্গিয়া বলি, তাঁহাকে আমার সঙ্কট জানাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাঁহার কাছে আমার খেদের কথা ভাঙ্গিয়া বলি, তাঁহাকে আমার সঙ্কট জানাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দুঃখের কথা আমি তাঁর সামনে ঢেলে দিচ্ছি, আমার কষ্টের কথা তাঁর সামনে বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার দুঃখের কথা আমি তাঁর সামনে ঢেলে দিচ্ছি, আমার কষ্টের কথা তাঁর সামনে বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর কাছে আমি উজাড় করে দিই আমার সমস্ত অভিযোগ, জানাই আমার সঙ্কটের কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুকে আমার সব সংকটের কথা বলবো| আমি প্রভুকে আমার অসুবিধার কথা বলবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাঁর কাছে আমার বেদনার কথা বলি, আমি তাঁকে আমার কষ্টের কথা বলি।