Psalms 142:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার কাতরোক্তিতে মনযোগ দাও, কেননা আমি অতিশয় ক্ষীণ হয়েছি; আমার তাড়নাকারীদের থেকে আমাকে নিস্তার কর; কেননা আমার চেয়ে তারা বলবান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার কাতর প্রার্থনা শোনো, কারণ আমি নিদারুণ প্রয়োজনে রয়েছি; যারা আমাকে তাড়না করে, তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো, কারণ তারা আমার থেকেও বেশি শক্তিশালী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার কাকূক্তিতে অবধান কর, কেননা আমি অতিশয় ক্ষীণ হইয়াছি; আমার তাড়নাকারিগণ হইতে আমাকে উদ্ধার কর; কেননা আমা অপেক্ষা তাহারা বলবান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার কাকূক্তিতে অবধান কর, কেননা আমি অতিশয় ক্ষীণ হইয়াছি; আমার তাড়নাকারিগণ হইতে আমাকে উদ্ধার কর; কেননা আমা অপেক্ষা তাহারা বলবান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার কান্নায় তুমি কান দাও, কারণ আমি খুব অসহায় হয়ে পড়েছি; আমাকে যারা তাড়া করছে তাদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, কারণ তারা আমার চেয়ে শক্তিশালী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ফরিয়াদে তুমি কান দাও, কারণ আমি খুব অসহায় হয়ে পড়েছি; আমাকে যারা তাড়া করছে তাদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, কারণ তারা আমার চেয়ে শক্তিশালী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কর্ণপাত কর আমার ক্রন্দনে, আমি অতি দীনহীন। যারা নির্যাতন করে আমায়, তাদের হাত থেকে আমায় কর উদ্ধার, তারা শক্তিমান আমার চেয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আমার প্রার্থনা শুনুন কারণ আমি অসহায়| যারা আমায় তাড়া করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন| ওই লোকগুলো আমার পক্ষে প্রচণ্ড শক্তিশালী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার কান্না শোনো, কারণ আমি অত্যন্ত দুর্বল হয়েছি; আমার তাড়নাকারীদের থেকে আমাকে উদ্ধার কর; কারণ তারা আমার থেকে শক্তিশালী।