Psalms 142:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারাগার থেকে আমার প্রাণকে বের করে আন, যেন আমি তোমার নামের শুকরিয়া করি; ধার্মিকেরা আমার চারদিকে জমায়েত হবে, কেননা তুমি আমার মঙ্গল করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাকে কারাগার থেকে মুক্ত করো, যেন আমি তোমার নামের প্রশংসা করতে পারি। তখন ধার্মিকেরা আমাকে ঘিরে ধরবে কারণ তুমি আমার প্রতি মঙ্গলময়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারাগার হইতে আমার প্রাণ উদ্ধার কর, যেন আমি তোমার নামের স্তব করি; ধার্ম্মিকেরা আমাকে বেষ্টন করিবে, কেননা তুমি আমার মঙ্গল করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারাগার হইতে আমার প্রাণ উদ্ধার কর, যেন আমি তোমার নামের স্তব করি; ধার্মিকেরা আমাকে বেষ্টন করিবে, কেননা তুমি আমার মঙ্গল করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জেলখানায় থাকবার মত এই অবস্থা থেকে তুমি আমাকে উদ্ধার কর, যাতে আমি তোমার গৌরব করতে পারি। ঈশ্বরভক্ত লোকেরা আনন্দে আমাকে ঘিরে থাকবে, কারণ তুমি আমার মংগল করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেলখানায় থাকবার মত এই অবস্থা থেকে তুমি আমাকে উদ্ধার কর, যাতে আমি তোমার প্রশংসা করতে পারি। আল্লাহ্‌ভক্ত লোকেরা আনন্দে আমাকে ঘিরে থাকবে, কারণ তুমি আমাকে সহিসালামতে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারাগার থেকে মুক্ত কর আমায়, যেন তোমার নামের প্রশস্তি করতে পারি। যেদিন তুমি করবে আমায় পুরস্কৃত, ধার্মিকেরা সেদিন ঘিরে থাকবে আমার চারিদিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে এই ফাঁদ এড়িয়ে যেতে সাহায্য করুন যাতে আমি আপনার নামের প্রশংসা করতে পারি| এবং ভালো লোকরা এসে আমার সঙ্গে উদযাপন করবে, কারণ আপনি আমায় প্রযত্নে রেখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারাগার থেকে আমার প্রাণ উদ্ধার কর, যাতে আমি তোমার নামের ধন্যবাদ দিতে পারি; ধার্ম্মিকেরা আমার চারপাশে থাকবে কারণ তুমি আমার মঙ্গল করবে।