Psalms 143:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ইচ্ছা পালন করতে আমাকে শিক্ষা দাও; কেননা তুমিই আমার আল্লাহ্; তোমার রূহ্ মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়ে চালাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ইচ্ছা পূরণ করতে আমাকে শেখাও, কারণ তুমিই আমার ঈশ্বর; তোমার আত্মা দয়ালু আর আমাকে সমতল জমিতে চালাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও; কেননা তুমিই আমার ঈশ্বর; তোমার আত্মা মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও; কেননা তুমিই আমার ঈশ্বর; তোমার আত্মা মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ইচ্ছামত কাজ করতে তুমি আমাকে শিখাও, কারণ তুমিই আমার ঈশ্বর; তোমার মংগলময় আত্মা দ্বারা আমাকে সমান পথে চালাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ইচ্ছামত কাজ করতে তুমি আমাকে শিখাও, কারণ তুমিই আমার আল্লাহ্; তোমার মেহেরবান রূহ্ দ্বারা আমাকে সমান পথে চালাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ইচ্ছা পূর্ণ করতে শিখাও আমায়, তুমিই আমার আরাধ্য ঈশ্বর তোমার উদার করুণায় চালাও আমায় জীবনের সুগম পথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে দিয়ে আপনি কি করাতে চান তা আমায় দেখান| আপনি আমার ঈশ্বর| আপনার মহৎ উদ্দীপনা দিয়ে আমায় সঠিক পথে এগিয়ে দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ইচ্ছামত কাজ করতে আমাকে শিক্ষা দাও; কারণ তুমি আমার ঈশ্বর; তোমার আত্মা মঙ্গলময়, সঠিক জমি দিয়ে আমাকে চালাও।