Psalms 143:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার অটল মহব্বতে আমার দুশমনদেরকে উচ্ছেদ কর, আমার প্রাণের সমস্ত দুঃখদায়ীকে বিনষ্ট কর, কেননা আমি তোমার গোলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার অবিচল প্রেমের গুণে আমার শত্রুদের চুপ করাও; আমার সব বিপক্ষকে বিনষ্ট করো, কারণ আমি তোমার ভক্তদাস।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার দয়াতে আমার শত্রুদিগকে উচ্ছেদ কর, আমার প্রাণের সমস্ত দুঃখদায়ীকে বিনষ্ট কর, কেননা আমি তোমার দাস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার দয়াতে আমার শত্রুদিগকে উচ্ছেদ কর, আমার প্রাণের সমস্ত দুঃখদায়ীকে বিনষ্ট কর, কেননা আমি তোমার দাস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার অটল ভালবাসার জন্য তুমি আমার শত্রুদের ছেঁটে ফেলে দাও; আমার সমস্ত বিপক্ষদের তুমি ধ্বংস কর, কারণ আমি তোমার দাস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার অটল মহব্বতের জন্য তুমি আমার শত্রুদের ছেঁটে ফেলে দাও; আমার সমস্ত বিপক্ষদের তুমি ধ্বংস কর, কারণ আমি তোমার গোলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রতি অপার করুণা তোমার, ধ্বংস কর আমার শত্রুদের, আমায় পীড়ন করছে যারা, বিনাশ কর তাদের, আমি যে তোমার দাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং যারা আমায় মেরে ফেলতে চাইছে সেই শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন| তাদের পরাজিত করুন এবং তাদের ধ্বংস করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বিশস্ততার চুক্তিতে, আমার জীবন থেকে সব শত্রুদের বিনাশ কর কারণ আমি তোমার দাস।