Psalms 143:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুশমন আমার প্রাণকে তাড়না করেছে; সে আমার জীবন ভূমিতে ফেলে চূর্ণ করেছে; সে আমাকে অন্ধকারে বাস করিয়েছে, বহুদিন আগের মৃতদের মত করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার শত্রু আমার পশ্চাদ্ধাবন করে, সে আমাকে ভূমিতে চূর্ণ করে, অতীতের মৃত ব্যক্তিদের মতো সে আমাকে অন্ধকারে বাস করায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শত্রু আমার প্রাণকে তাড়না করিয়াছে; সে আমার জীবন ভূমিতে চূর্ণ করিয়াছে; সে আমাকে অন্ধকারে বাস করাইয়াছে, চিরকালের মৃতগণের সদৃশ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শত্রু আমার প্রাণকে তাড়না করিয়াছে; সে আমার জীবন ভূমিতে চূর্ণ করিয়াছে; সে আমাকে অন্ধকারে বাস করাইয়াছে, চিরকালের মৃতগণের সদৃশ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রু আমার পিছনে তাড়া করেছে, সে আমাকে চুরমার করে মাটিতে ফেলেছে; অনেক দিন আগেকার মৃত লোকদের মতই সে আমাকে অন্ধকারে বাস করাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রু আমার পিছনে তাড়া করেছে, সে আমাকে চুরমার করে মাটিতে ফেলেছে; অনেক দিন আগেকার মৃত লোকদের মতই সে আমাকে অন্ধকারে বাস করাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রু আমাকে তাড়না করেছে দলিত করছে পদতলে জীবন আমার, তাই বাধ্য হয়ে গুহার আঁধারে করেছি বাস সুদূর অতীতে মৃতদের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু শত্রুরা আমায় তাড়া করেছে| তারা আমার জীবনকে ভেঙ্গে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে| দীর্ঘদিন আগে মরে যাওয়া লোকের মত ওরা আমাকে অন্ধকার কবরে ঠেলে দিচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শত্রু আমার আত্মাকে তাড়না দিয়েছে; সে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে; সে আমাকে অন্ধকারে বাস করিয়েছে, চিরকালের মৃতদের মত করেছে।