Psalms 143:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি পূর্বকালের সমস্ত দিন স্মরণ করছি, তোমার সমস্ত কাজ ধ্যান করছি, তোমার হাতের কাজ আলোচনা করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সুদূর অতীতের দিনগুলি স্মরণ করি; আমি তোমার সব কাজে ধ্যান করি, আর তোমার হাত যেসব কাজ করেছে তা বিবেচনা করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি পূর্ব্বকালের দিন সকল স্মরণ করিতেছি, তোমার সমস্ত কর্ম্ম ধ্যান করিতেছি, তোমার হস্তের কার্য্য আলোচনা করিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি পূর্বকালের দিন সকল স্মরণ করিতেছি, তোমার সমস্ত কর্ম ধ্যান করিতেছি, তোমার হস্তের কার্য আলোচনা করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি পুরানো দিনের কথা মনে করি, তোমার সমস্ত কাজের বিষয় ধ্যান করি; তোমার হাত যা করেছে তা চিন্তা করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি পুরানো দিনের কথা মনে করি, তোমার সমস্ত কাজের বিষয় ধ্যান করি; তোমার হাত যা করেছে তা চিন্তা করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতীতের দিনগুলি স্মরণ করি আমি, ধ্যান করি আমি তোমার সকল কীর্তি তোমার সৃষ্টির রহস্যে অভিভূত আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দীর্ঘকাল আগে কি ঘটেছিলো আমার তা মনে আছে| বহু বিষয়, যেগুলো আপনি করেছিলেন তার সম্বন্ধে আমি ভাবি| আপনার বিপুল ক্ষমতা দিয়ে আপনি যা করেছিলেন সে সম্পর্কে আমি বলে থাকি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পুরনো দিনের কথা মনে করি, আমি তোমার সব কাজ ধ্যান করছি, তোমার হাতের কাজ আলোচনা করছি।