Psalms 143:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাকে শীঘ্র উত্তর দাও, হে মাবুদ, আমার উৎসাহ শেষ হয়েছে; আমার কাছ থেকে তোমার মুখ লুকিয়ে থাকা রেখো না, পাছে যারা গর্তে নেমে যাচ্ছে আমরা তাদের মত হয়ে পড়ি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমাকে তাড়াতাড়ি উত্তর দাও; কারণ আমার আত্মা ক্ষীণ হচ্ছে। তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রেখো না নতুবা আমি তাদের মতো হব যাদের মৃত্যু হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাকে উত্তর দানে সত্বর হও, সদাপ্রভু, আমার উৎসাহ শেষ হইয়াছে; আমা হইতে তোমার মুখ লুক্কায়িত করিও না, পাছে আমি গর্ত্তগামীদের তুল্য হইয়া পড়ি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাকে উত্তর দানে সত্বর হও, সদাপ্রভু, আমার উৎসাহ শেষ হইয়াছে; আমা হইতে তোমার মুখ লুক্কায়িত করিও না, পাছে আমি গর্তগামীদের তুল্য হইয়া পড়ি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি আমাকে শীঘ্র উত্তর দাও, কারণ আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে; আমার কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে রেখো না, যেন মৃতস্থানে যারা নেমে যাচ্ছে আমি তাদের মত হয়ে না পড়ি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি আমাকে শীঘ্র জবাব দাও, কারণ আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে; আমার কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে রেখো না, যেন কবরে যারা নেমে যাচ্ছে আমি তাদের মত হয়ে না পড়ি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, উত্তর দাও আমায় করো না বিলম্ব, নিঃশেষিত উদ্যম আমার, আড়াল করো না তোমার শ্রীমুখ আমার কাছে, তাহলে আমার দশা হবে মৃতলোকবাসীদের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শীঘ্রই আমাকে উত্তর দিন প্রভু| আমি সাহস হারিয়েছি| আমার থেকে বিমুখ হবেন না| কবরে শুয়ে থাকা মৃত লোকের মত আমাকে মৃত হতে দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাকে তাড়াতাড়ি উত্তর দাও সদাপ্রভুু, কারণ আমার আত্মা শেষ হয়েছে; আমার কাছে তোমার মুখ লুকিও না অথবা আমি গর্তে যাওয়া লোকেদের মত হয়ে পড়বো।