Psalms 143:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রাতে আমাকে তোমার অটল মহব্বতের কালাম শোনাও, কেননা তোমাতে আমি নির্ভর করছি; আমার গন্তব্য পথ আমাকে জানাও, কেননা আমি তোমার দিকে নিজের প্রাণ উত্তোলন করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতিদিন সকালে তোমার অবিচল প্রেমের বাক্য শোনাও, কারণ আমি তোমার উপর আস্থা রেখেছি। যে পথে আমার চলা উচিত তা আমাকে দেখাও, কারণ আমি তোমাতে আমার জীবন গচ্ছিত রেখেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রাতে আমাকে তোমার দয়ার বচন শুনাও, কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি; আমার গন্তব্য পথ আমাকে জানাও, কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রাতে আমাকে তোমার দয়ার বচন শুনাও, কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি; আমার গন্তব্য পথ আমাকে জানাও, কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকালে তুমি আমাকে তোমার অটল ভালবাসার কথা শোনাও, কারণ আমি তোমার উপরেই নির্ভর করে আছি; কোন্‌ পথে যেতে হবে তা আমাকে দেখাও, কারণ আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকালে তুমি আমাকে তোমার অটল মহব্বতের কথা শোনাও, কারণ আমি তোমার উপরেই ভরসা করে আছি; কোন্‌ পথে যেতে হবে তা আমাকে দেখাও, কারণ আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভাতে আমায় শোনাও তোমার অবিচল প্রেমের কথা, তোমাতেই আমার একান্ত নির্ভর, আমায় দেখিয়ে দাও আমার চলার পথ, তোমার দিকেই আমি তুলে ধরি আমার প্রাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন| আমি আপনাতে বিশ্বাস রাখি| আমার যা করণীয় তা আমায় দেখান| আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সকালে আমাকে তোমার চুক্তির বিশ্বস্ততা শোনাও, কারণ আমি তোমার ওপর নির্ভর করি; আমাকে পথ দেখাও যেখানে আমার যাওয়া উচিত, কারণ আমি তোমার জন্য আমার প্রাণ উত্তোলন করি।