Psalms 144:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের পুত্ররা যেন গাছের চারার মত যৌবনে বর্ধনশীল হয়, আমাদের কন্যারা যেন প্রাসাদের গাঁথনির অনুরূপে মসৃণ করা কোণের স্তম্ভের মত হয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমাদের ছেলেরা তাদের যৌবনে বেড়ে ওঠা সতেজ গাছের সদৃশ হবে, আর আমাদের মেয়েরা খোদাই করা স্তম্ভস্বরূপ হবে যা প্রাসাদের শোভা বর্ধনকারী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের পুত্রগণ যেন বৃক্ষের চারার ন্যায় যৌবনে বর্দ্ধনশীল হয়, আমাদের কন্যাগণ যেন প্রাসাদের গাঁথনীর অনুরূপে তক্ষিত কোণের স্তম্ভ সদৃশ হয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের পুত্রগণ যেন বৃক্ষের চারার ন্যায় যৌবনে বর্ধনশীল হয়, আমাদের কন্যাগণ যেন প্রাসাদের গাঁথনীর অনুরূপে তক্ষিত কোণের স্তম্ভসদৃশ হয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের ছেলেরা কিশোর বয়সে যেন গাছের চারার মত বেড়ে ওঠে, আর আমাদের মেয়েরা যেন রাজবাড়ীর খোদাই করা থামের মত হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের ছেলেরা কিশোর বয়সে যেন গাছের চারার মত বেড়ে ওঠে, আর আমাদের মেয়েরা যেন রাজবাড়ীর খোদাই করা থামের মত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের পুত্রগণ যেন যৌবনে বেড়ে ওঠে সতেজ তরুর মত, আমাদের কন্যারা যেন হয় প্রাসাদের কোণের কারুকার্যশোভিত স্তম্ভের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের তরুণ ছেলেরা শক্ত গাছের মত| আমাদের কন্যারা প্রাসাদের অনুপম কারুকার্যের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের ছেলেরা যেন গাছের চারার মত যারা তাদের যৌবনে পূর্ণ আকারে বেড়ে ওঠে এবং আমাদের মেয়েরা বাঁকা কোনের থামের মত যেন প্রাসাদের ওগুলো।