Psalms 144:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমার দয়াস্বরূপ ও আমার দুর্গ, আমার উচ্চদুর্গ ও আমার উদ্ধারকর্তা; তিনি আমার ঢাল, আমি তাঁর মধ্যেই আশ্রয় নিই; তিনি আমার লোকদেরকে আমার অধীনে নত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমার প্রেমময় ঈশ্বর ও আমার উচ্চদুর্গ, আমার নিরাপদ আশ্রয় ও রক্ষাকর্তা, আমার ঢাল, আমি তাঁর শরণাগত, যিনি জাতিদের আমার অধীনস্থ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমার দয়াস্বরূপ ও আমার দুর্গ, আমার উচ্চদুর্গ ও আমার নিস্তারকর্ত্তা; তিনি আমার ঢাল, আমি তাঁহারই শরণাগত; তিনি আমার প্রজাদিগকে আমার অধীনে নত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমার দয়াস্বরূপ ও আমার দুর্গ, আমার উচ্চদুর্গ ও আমার নিস্তারকর্তা; তিনি আমার ঢাল, আমি তাঁহারই শরণাগত; তিনি আমার প্রজাদিগকে আমার অধীনে নত করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনিই আমার বিশ্বস্ত সাহায্যকারী, আমার দুর্গ, আমার উঁচু আশ্রয়স্থান ও উদ্ধারকর্তা; তিনিই আমার ঢাল, আমি তাঁর মধ্যে আশ্রয় নিই; তিনিই আমার লোকদের আমার অধীনে আনেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনিই আমার বিশ্বস্ত সাহায্যকারী, আমার কেল্লা, আমার উঁচু আশ্রয়স্থান ও উদ্ধারকর্তা; তিনিই আমার ঢাল, আমি তাঁর মধ্যে আশ্রয় নিই; তিনিই আমার লোকদের আমার অধীনে আনেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিচল প্রেমের উৎস তিনি, তিনিই আমার দুর্গ, আমার সুদৃঢ় আশ্রয় তিনি, আমার মুক্তিদাতা। তিনিই আমার ঢাল, আমি তাঁরই শরণাগত, জাতিসমূহকে তিনিই আনেন আমার অধীনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমায় ভালোবাসেন এবং রক্ষা করেন| উঁচু পাহাড়ে প্রভু আমার নিরাপদ আশ্রয়স্থল, প্রভুই আমায় উদ্ধার করেন| প্রভুই আমার ঢাল| আমি তাঁকে বিশ্বাস করি| আমার লোকদের তিনি আমার অধীনস্থ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার বিশ্বস্ত চুক্তি এবং আমার দয়া স্বরূপ ও আমার দূর্গ, আমার উচ্চদূর্গ এবং আমার উদ্ধার কর্তা; আমার ঢাল এবং যার আমি শরনাগত; যিনি তার জাতিদের আমার অধীনে পরাজিত করেন।