Psalms 144:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উপর থেকে তোমার হাত বাড়িয়ে দাও; আমাকে উদ্ধার কর, অতল জলধি থেকে রক্ষা কর, সেই বিজাতি-সন্তানদের হাত থেকে রক্ষা কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঊর্ধ্বলোক থেকে তোমার হাত প্রসারিত করো; মহা জলরাশি থেকে আর অইহুদিদের কবল থেকে আমাকে উদ্ধার করো আর রক্ষা করো;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঊর্দ্ধ হইতে তোমার হস্ত প্রসারণ কর; আমাকে উদ্ধার কর, মহাজল হইতে রক্ষা কর, সেই বিজাতি-সন্তানদের হস্ত হইতে রক্ষা কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঊর্ধ্ব হইতে তোমার হস্ত প্রসারণ কর; আমাকে উদ্ধার কর, মহাজল হইতে রক্ষা কর, সেই বিজাতি-সন্তানদের হস্ত হইতে রক্ষা কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি উপর থেকে তোমার হাত বাড়িয়ে দাও; তুমি আমাকে রক্ষা কর, বন্যার হাত থেকে, হ্যাঁ, অন্য জাতিদের হাত থেকে আমাকে বাঁচাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি উপর থেকে তোমার হাত বাড়িয়ে দাও; তুমি আমাকে রক্ষা কর, বন্যার হাত থেকে, হ্যাঁ, অন্য জাতিদের হাত থেকে আমাকে বাঁচাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঊর্ধ্বলোক থেকে প্রসারিত কর তোমার হস্ত, উদ্ধার কর আমায় মহাপ্লাবন থেকে, দুর্ধর্ষ শত্রুদের কবল থেকে আমায় রক্ষা কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, স্বর্গ থেকে নেমে আসুন এবং আমায় রক্ষা করুন! শত্রুর সাগরে আমাকে ডুবে যেতে দেবেন না| এই সব বিদেশীদের হাত থেকে আমায় রক্ষা করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওপর থেকে তোমার হাত বাড়াও; আমাকে উদ্ধার কর জলরাশি থেকে, রক্ষা কর বিজাতি-সন্তানদের থেকে।