Psalms 145:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রশংসা। হযরত দাউদের। আমি তোমার প্রতিষ্ঠা করবো, হে আমার আল্লাহ্, আমার বাদশাহ্, আমি অনন্তকাল তোমার নামের শুকরিয়া আদায় করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার ঈশ্বর, আমার রাজা, আমি তোমাকে মহিমান্বিত করব; চিরকাল আমি তোমার নামের প্রশংসা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার প্রতিষ্ঠা করিব, হে আমার ঈশ্বর, হে রাজন্, আমি অনন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার প্রতিষ্ঠা করিব, হে আমার ঈশ্বর, হে রাজন্, আমি অনন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার ঈশ্বর, হে রাজা, আমি তোমার গুণগান করব; আমি চিরকাল তোমার প্রশংসা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার আল্লাহ্, হে বাদশাহ্, আমি তোমার গুণগান করব; আমি চিরকাল তোমার প্রশংসা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার ঈশ্বর, হে রাজন! আমি উচ্ছ্বসিত প্রশংসা করব তোমার, চিরকাল করব তোমার নামের গুণগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার ঈশ্বর এবং রাজা, আমি আপনার প্রশংসা করি| চিরদিনের জন্য এবং অনন্তকালের জন্য আমি আপনার নামকে আশীর্বাদ করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার উচ্চ প্রশংসা করব, আমার ঈশ্বর, রাজা; আমি অনন্তকাল তোমার নামের মহিমা কীর্তন করব।