Psalms 145:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন মানুষকে জানাতে পারে তাঁর পরাক্রমের সমস্ত কাজ, এবং তাঁর রাজ্যের প্রতাপের গৌরব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন সব মানুষ তোমার পরাক্রমী কাজকর্ম আর তোমার রাজ্যের অপরূপ প্রতাপের কথা জানতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন মনুষ্য-সন্তানগণকে জানাইতে পারে তাঁহার পরাক্রমের কার্য্য সকল, এবং তাঁহার রাজ্যের প্রতাপের গৌরব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন মনুষ্য-সন্তানগণকে জানাইতে পারে তাঁহার পরাক্রমের কার্য সকল, এবং তাঁহার রাজ্যের প্রতাপের গৌরব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে সব মানুষ তোমার শক্তিপূর্ণ কাজের কথা জানতে পারে, আর জানতে পারে তোমার রাজ্যের গৌরবপূর্ণ জাঁকজমকের কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে সব মানুষ তোমার কুদরতী-কাজের কথা জানতে পারে, আর জানতে পারে তোমার রাজ্যের গৌরবপূর্ণ জাঁকজমকের কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন মানব সন্তানেরা জানতে পারে তোমার পরাক্রমের কীর্তিকলাপ, জানতে পারে তোমার রাজ্যের প্রতাপ ও মহিমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই হে প্রভু, আপনি যে সব মহৎ কাজ করেন অন্য লোকেরা তা জানতে পারে এবং তারা জানতে পারে আপনার রাজত্ব কত বিশাল এবং গৌরবময়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মানবজাতি কে জানাতে পারবে ঈশ্বরের পরাক্রমের সব কাজ এবং তাঁর রাজ্যের ঐশ্বর্য্যময় জাঁকজমক।