Psalms 145:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার রাজ্য সর্বযুগের রাজ্য, তোমার কর্তৃত্ব পুরুষানুক্রমে চিরস্থায়ী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার রাজত্ব অনন্তকালস্থায়ী রাজত্ব, আর তোমার আধিপত্য বংশপরম্পরায় স্থায়ী। সদাপ্রভু তাঁর সব প্রতিশ্রুতিতে অবিচল, এবং তিনি যা করেন সবকিছুতেই নির্ভরযোগ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার রাজ্য সর্ব্বযুগের রাজ্য, তোমার কর্ত্তৃত্ব পুরুষে পুরুষে চিরস্থায়ী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার রাজ্য সর্বযুগের রাজ্য, তোমার কর্তৃত্ব পুরুষে পুরুষে চিরস্থায়ী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার রাজ্য চিরস্থায়ী রাজ্য; তোমার শাসন বংশের পর বংশ ধরে চলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার রাজ্য চিরস্থায়ী রাজ্য; তোমার শাসন বংশের পর বংশ ধরে চলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুগে যুগে ব্যাপ্ত তোমার রাজত্ব পুরুষানুক্রমে প্রতিষ্ঠিত তোমার আধিপত্য। প্রভু পরমেশ্বর সত্যনিষ্ঠ, তিনি পূর্ণ করেন তাঁর সকল অঙ্গীকার, তাঁর কর্মে প্রকাশিত হয় অপার করুণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনার রাজত্ব চির বিরাজমান থাকবে| আপনি চিরদিনই রাজত্ব করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার রাজ্য একটা চিরস্থায়ী রাজ্য এবং তোমার কর্তৃত্ব বংশপরস্পর স্থায়ী।