Psalms 145:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ পতনোন্মুখ সকলকে ধরে রাখেন, অবনত সকলকে তুলে ধরেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা পতনের সম্মুখীন, সদাপ্রভু তাদের সবাইকে ধরে রাখেন আর যারা অবনত তাদের সবাইকে তিনি তুলে ধরেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু পতনোম্মুখ সকলকে ধরিয়া রাখেন, অবনত সকলকে উত্থাপন করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু পতনোম্মুখ সকলকে ধরিয়া রাখেন, অবনত সকলকে উত্থাপন করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা পড়ে যাচ্ছে সদাপ্রভু তাদের ধরে রাখেন; যারা নুয়ে পড়েছে তাদের তিনি তুলে ধরেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা পড়ে যাচ্ছে মাবুদ তাদের ধরে রাখেন; যারা নুয়ে পড়েছে তাদের তিনি তুলে ধরেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা অধোগামী প্রভু তুলে ধরেন তাদের, অবনত যারা দুঃখের ভারে তাদের তিনি করেন উন্নত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পতিত মানুষকে প্রভু উদ্ধার করেন| যারা সমস্যায় পড়ে প্রভু তাদের সাহায্য করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু পতনোম্মুখ সবাইকে সহায়তা করেন, অবনত সবাইকে ওপরে ওঠান।